রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) পরিদর্শন করেছেন পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ।
আজ রোববার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) পরিদর্শনকালে ওসি রাজু আহাম্মদ উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ইভটিজিং, মাদক, জুয়া, বাল্যবিবাহ সংক্রান্তে সচেতনতা মুলক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই জামাল হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য শিক্ষকগণ প্রমূখ। তার পরে তিনি দত্তেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়া মান সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।