রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনালে চরআলগী ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
গত বুধবার (২৬ জুলাই) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (গফরগাঁও ফেডারেশন মাঠ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
উক্ত ফাইনাল খেলায় চরআলগী ইউনিয়ন একাদশ ৪-৩ গোলে গফরগাঁও ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি রাজু আহাম্মদ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, পৌরসভায় প্যানেল মেয়র শাহজাহান সাজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইয়া, গফরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খোকন, চরআলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতাকর্মী, ক্রীড়ামোদী দর্শকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।