গফরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন খন্দকার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, সমবায় অফিসার মীর মোঃ কাশেম,
মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, তারিকুল ইসলাম রিয়েল, মাহবুবুল আলম, শামসুল আলম খোকনসহ আরো অনেকেই প্রমূখ।
এ সময় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন কমিটির সদস্যরা।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *