প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৬, ২০২৩ সময়ঃ ১১:০২ অপরাহ্ণ

Spread the love

ভালুকা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বখাটে ছেলে জনির (২০) হাতে  রুপিনা বেগম (৫৫) নামের এক মা খুন হয়েছেন। ঘটনার পর ঘাতক ছেলে এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল  থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুলাই) রাত আটটায় উপজেলার খারুয়ালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনি বখাটে ও নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পেয়ে বটি দা দিয়ে বসতঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘারের বাম পাশে কুপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।
নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী।
রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো. টানা পোরুনে কোন রকমে চলতো তাদের সংসার বড় ছেলে সুজন পেশায় মাছ পরিবহণকারী গাড়ির শ্রমিকপুলিশ ঘটনা স্থল থেকে বটি দা উদ্ধার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলে কে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com