প্রকাশিত হয়েছেঃ জুলাই ২২, ২০২৩ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও চুরির ঘটনায় মডেল থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ১০ জনের নাম উল্লেখসহ আজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে আব্দুল্ল্যাহ বিন মনির নামে এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি করেন।
মামলার বিবরণে প্রকাশ, উপজেলার জামিরদিয়া নয়াপাড়া গ্রামের আবদুর রহিমের সাথে হবিরবাড়ি মৌজার ৮৩৯ নম্বর দাগে ২৭ শতাংশ জমি নিয়ে একই গ্রামের হোসেন আলী সরকারের ছেলে প্রভাবশালী সালাউদ্দিন সরকার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আবদুর রহিমের ছেলে আব্দুল্ল্যাহ বিন মনির তার লোকজন নিয়ে তাদের জমিতে সিমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে একদল লোক আগ্নিয়াস্ত্রসহ বিভিন্ন ধরণের দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের কাজে বাঁধা প্রদান করে। এ সময় প্রতিবাদ করলে প্রতিপক্ষরা দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ এলোপাথারী গুলিবর্ষণ শুরু করলে প্রাণ রক্ষায় আব্দুল্ল্যাহ বিন মনির ও তার লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য নেয়া সামগ্রী দুই টন রড ও ৩০ বস্তা সিমেন্ট প্রতিপক্ষরা নিয়ে যায়। এ ঘটনায় আবদুর রহিমের ছেলে আব্দুল্ল্যাহ বিন মনির বাদি হয়ে শুক্রবার (২১ জুলাই) রাতে প্রভাবশালী সালাউদ্দিন সরকার, শারফুল মিয়া, বাবু সরকার, কামরুল ইসলাম, সোহেল আকন্দ, সাহেব আলী, আবদুর রহমান ও আতাউর রহমান, নুর আলম ও জাহাঙ্গীর আলমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে বেআইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করত: হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণসহ চুরি ও হুমকীর অভিযোগ এনে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-৩৫) দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, জামিরদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হুমকী ও চুরির ঘটনায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

