রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকের দুটি অস্ট্রেলিয়ান গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার দুগাছিয়া (চোওরাবাড়ি) গ্রামে গরু চুরির এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুগাছিয়া (চোওরাবাড়ি) গ্রামের ফরিদ মিয়ার জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাতের কোন এক সময় গোয়ালঘরের তালা কেটে গরু দু’টি চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরি যাওয়া গরুর দুটি মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে ফরিদ মিয়া জানান। এ ব্যাপারে গফরগাঁও থানায় একটি জিডি করা হয়েছে।