গফরগাঁওয়ে টিকাদান সপ্তাহ উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা এডভোকেসি সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাঈন উদ্দিন খান মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব। এছাড়াও ইউএনও সহ অন্যান্যরা
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!