গফরগাঁওয়ের পাগলায় সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও পরোয়ানামূলে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে পাশ্ববর্তী ত্রিশাল থানায় সানকীভাঙ্গা বাজার ও গফরগাঁও
উপজেলায় লংগাইর ইউনিয়নের মাইজবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো- টাকা লেনদেনের মামলায় বিজ্ঞ আদালতে ৬ মাসের বিনাশ্রম সাজা ও ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড পলাতক আসামি দিঘীরপাড় গ্রামের আবুল কালামের পুত্র মাওলানা আতাউর রহমান (৪০) এবং মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে ধৃত আসামি মাইজবাড়ী গ্রামের আব্দুছ ছালামের পুত্র মোফাজ্জল (৪২)।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, থানা পুলিশের এসআই রোমান খান ও এএসআই কামরুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে গ্রেফতার করে। পরে আসামিদের যথারীতি গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *