মোবাইল কেড়ে নেয়ায় বাবা মার সঙ্গে অভিমান করে গফরগাঁওয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
টিকটকে আসক্ত ছেলের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে শামীম (১৬) নামের এক শিক্ষার্থী আম গাছে রশি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।
ঘটনাটি বৃহস্পতিবার (৬ জুলাই) ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানায় পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে ঘটে।
সে ওই গ্রামের তােফাজ্জল মিয়ার ছেলে ও লামকাইন ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষার্থী শামীম লেখাপড়া ফাঁকি দিয়ে বর্তমানে স্মার্ট মোবাইলে টিকটকে আসক্ত হয়ে পড়ে। ছেলের লেখাপড়ার অমনোযোগী দেখে এ নিয়ে তাঁর মা-বাবা তাকে গালাগালি করে দু’দিন আগে জোরপূর্বক তার স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয়। এর ফলে মা-বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থী শামীম গত বুধবার রাতে সবার অজান্তে বাড়ির পাশে আম গাছে গলায় রশি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে। পরে সকালে স্বজনরা টের পেয়ে থানা পুলিশে খবর দেয়।

পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম আত্মহত্যা ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ ঘটনাস্থল পরির্দশন করে জানান, লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *