রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসব আয়োজন করেছে সুরক্ষা মানব কল্যাণ ফাউন্ডেশন এবং সহযোগী পার্টনার হিসেবে ছিলো wow Organization – Founder & CEO।
গতকাল মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২ টায় দিকে গফরগাঁও উপজেলার পৌরশহরের ব্রহ্মপুত্র নদের পাড়ে এই ফল উৎসবের আয়োজন করা হয়।
এ সময় পথ শিশুদের মাঝে দেওয়া হয় আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, কলা, ড্রাগন, চেরী, লটকনসহ প্রায় ২০ ধরনের ফল। ফল উৎসবে ৬০-৭০ জন সুবিধাবঞ্চিত পথশিশু অংশ নেয়। এসময় তাদের চোখ মুখে আনন্দের ছাপ ফুটে উঠে।
ফল উৎসবে অংশ নেওয়া এক পথ শিশু বলেন, এক সাথে এতো ফল আগে কখনও খাই নাই।
সুরক্ষা মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আহাদ রানা বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা যেখানে প্রতি দিনের খাবারই পায় না সেখানে মৌসুমি ফল খাওয়া তাদের জন্য কষ্টকর। তাই তাদের জন্য আমাদের আয়োজন “ফল উৎসব”।
সংগঠনর সাধারণ সম্পাদক ইমাম হোসেন রাজা বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফোঁটানোও আমাদের মুল লক্ষ্য।
wow Organization – Founder & CEO – শাহ ওয়াকিলুর রহমান বলেন, আমরা চেয়েছি তাদের চাওয়াগুলো পূরণ করতে সেজন্যই প্রতি বছরই আমরা সমাজের সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসবসহ নানা রকম ইভেন্ট করে থাকি।
এসময় উপস্থিত ছিলেন সুরক্ষা মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি আমিরুল ইসলাম, সদস্য নীলা, অর্নব হাসান, ফরিদ হাসান, মাহাবুল, সাব্বির, সাদেক বিল্লাল, তোফায়েল, জয়, ফয়সাল প্রমুখ।