গফরগাঁওয়ে মোটরসাইকেল চালিয়ে এমপি বাবেল গোলন্দাজের ঈদ শুভেচ্ছা বিনিময়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল গত ৬দিন যাবৎ গফরগাঁও উপজেলার দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সাথে বাগুয়াস্থ নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ফাহমী গোলন্দাজ বাবেল মোটরসাইকেল চালিয়ে ঈদের আগে ও ঈদের দ্বিতীয় দিন থেকে গতকাল মঙ্গলবার দিন পর্যন্ত উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল এলাকা, তেতুঁলিয়া বাজার, চরআলগী, রাওনা সহ বেশ কয়েকটি ইউনিয়ন এবং হাটে বাজারে বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে পথচারী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় সহ জনগণের খোঁজ খবর নেন।
এসময় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের সাথে ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *