প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩, ২০২৩ সময়ঃ ২:৪৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ ভালুকায় এক প্রভাবশালীর জবরদখলে থাকা বনবিভাগের ৮ একর ৬০ শতাংশ জমি উদ্ধার করে তাতে রোপনকৃত চার হাজার ১০০ আকাশমনি গাছের চারা এক সপ্তাহের মাথায় রাতের আঁধারে উপড়ে ফেলেছে দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার (২ জুলাই) রাতে উপজেলার ধামশুর মৌজার গাদুমিয়া গ্রামে। এ ঘটনায় বনআইনে মামলা প্রক্রিয়াধিন।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা রেঞ্জের ধামশুর মৌজার ৯৭৮ নম্বর দাগে (গাদুমিয়া গ্রামে) মোট ভূমি রয়েছে ১১ একর ৫৪ শতাংশ। তার মাঝে বনবিজ্ঞপ্তিত ৮ একর ৬০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জনৈক প্রভাবশালী শামীম চৌধুরীগং জবর দখল করে রেখেছিলেন। গত ২৫ জুন জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে চার একর ভূমিতে চার হাজার ১০০ আকাশমনি গাছের চারা রোপন করে। গত রোববার (২ জুলাই) রাতের আঁধারে রোপনকৃত চারাগুলো উপড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।
ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান বলেন, ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ১১ একর ৫৪ শতাংশ জমির মাঝে ৮ একর ৬০ শতাংশ জমি জনৈক প্রভাবশালী শামীম চৌধুরীগং দীর্ঘদিন ধরে  জবর দখল করে রেখেছিলেন। গত ২৫ জুন দখলিয় ওই জমি উদ্ধার করে প্রায় চার একর জমিতে আকাশমনি গাছের চারা রোপন করা হয়। যা গত রোববার রাতে সবগুলো চারা উপড়িয়ে পুনরায় জবরদখলের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বনআইনে মামলা প্রক্রিয়াধিন বলে ওই কর্মকতা জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com