ভালুকায় কোরবানির গোস্ত আনতে গিয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কোরবানির গোস্ত আনতে গিয়ে টিনের চালা থেকে পলিথিন নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঈদেরদিন বিকেলে উপজেলার মেদুয়ারী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী গ্রামের আতিকুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন প্রতিবেশি আতাউরসহ সাতজন মিলে গরু কোরবানি করেন। ঈদেরদিন বিকেলে আতাউরের বাড়িতে কোরবানির গোস্ত কাটাকাটির পর নিজের ভাগের গোস্ত আনতে টিনের চালায় রাখা পলিথিন আনতে যান। এ সময় তিনি বিদ্যুতের ছেড়া তারে শর্ট খেয়ে মাটিতে পড়ে মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বিল্লালকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *