গফরগাঁওয়ে নূরানি ও হাফেজি মাদ্রাসার হাফেজদের মাঝে পাগড়ি ও সনদ প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দক্ষিন লামকাইন নূরানি ও হাফেজি মাদ্রাসার হাফেজদের মাঝে পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

গত শুক্রবার সকালে অত্র মাদ্রাসায় সভাপতি মৌলানা আলী আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন প্রখ‍্যাত আলেমে দ্বিন পীরে কামেল হজরত মাওলানা রইস উদ্দিন।

অত্র মাদ্রাসায় সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা কমর উদ্দিন মানিক, আব্দুল হাই প্রমূখ। অনুষ্ঠানে হাফেজ রিফাত, হাফেজ আতাউর রহমান, হাফেজ মহিবুল্লাহ ও হাফেজ আসফাককে পাগড়ি ও সনদ প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসার মুহতামিম ও একজন হাফেজকে লুঙ্গি উপহার দেওয়া হয়। মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!