প্রকাশিত হয়েছেঃ জুন ২৩, ২০২৩ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও শিশু ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ জুন) বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী বাকসাতরামোড়ে। নিহত ব্যক্তির নাম মাওলানা মো. খাইরুল ইসলাম (৩২) ও তার শিশু ছেলে মোহাম্মদ বিন খায়ের (৬) তিনি গাজীপুর জেলার গাছা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থানে ঘাটাইলগামী ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, মোটরসাইকেল আরোহী মাওলানা মো. খাইরুল ইসলাম ও তার শিশু ছেলে মোহাম্মদ বিন খায়ের ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ দু’টি উদ্ধার করেছে। ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com