প্রকাশিত হয়েছেঃ জুন ২১, ২০২৩ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত আজিজুল (৫৭) উপজেলার মশাখালী ইউনিয়নের বীর খারুয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

আজ বুধবার (২১ জুন) সকালে আসামিকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোর্পদ করা হয়েছে। সকাল সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ। এর আগে মঙ্গলবার রাতে চট্রগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পাগলা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৩ সাল থেকে আসামি ডাকাত আজিজুল দীর্ঘ ৩০ বছর পরিচয় গোপন করে ছদ্দনাম শাহজাহান ধারণ করে চট্রগ্রামে বসবাস করছিলো। ২০১৬ সালে ডাকাতি মামলায় বিজ্ঞ আদালত তাকে ১১ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন।

পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, সাজা ওয়ারেন্টমূলে ৩০ বছর পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম আসামী কুখ্যাত ডাকাত আজিজুলকে গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com