প্রকাশিত হয়েছেঃ জুন ১১, ২০২৩ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কাজ না করেই কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বান্দিয়া পশ্চিমপাড়ায়।
সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বান্দিয়া জব্বার খানের বাড়ি থেকে গোলাপের বাড়ি পর্যন্ত রাস্তাটি মাটি দিয়ে সংষ্কারের জন্য এক লাখ ২৬ হাজার ৬৬ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্প সভাপতি ওই ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান খান কোন কাজ না করে প্রথমেই অর্ধেক টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। রোববার (১১ জুন) দুপুরে সরেজমিন গেলে দেখা যায়, জুন মাসের প্রায় অর্ধেক সময় পাড় হতে চললেও রাস্তাটিতে এক কুদাল মাটিও ফেলা হয়নি।
স্থানীয় বাসিন্দা গোলাপ মিয়া জানান, তাদের রাস্তাটিতে অন্যান্য মেম্বারের সময়ে আগেও দু’বার ৪০ দিনের কর্মসূীচ ও টিআর প্রকল্পের কাজ হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দের কথা তিনি শুনেছেন কিন্তু কোন কাজ তো দুরের কথা এক কুদাল মাটিও ফেলা হয়নি। তবে অফিসের লোক এনে প্রতিবেশি আব্দুস সালামের অর্থায়নে নির্মিত তাদের চলাচলের রাস্তাটি দেখিয়ে মেম্বার বিল উত্তোলনের জন্য চেষ্টা করছেন বলে তিনি শুনেছেন।
ওয়ার্ড মেম্বার আতিকুর রহমান খান জানান, প্রথম বরাদ্দ পাওয়ার পর ওই রাস্তায় কিছু মাটির কাজ করেছেন, বাকিটা বরাদ্দ পেলে করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আবুল কালাম আজাদ জানান, কাবিটা কর্মসূচির আওতায় রাস্তার জন্য বরাদ্দকৃত ওই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আতিকুর রহমান খান প্রথম বিল নিয়েছেন। চুড়ান্ত বিল দেয়ার পূর্বে তিনি নিজে প্রকল্প পরির্দশ করবেন এবং কাজের মান সন্তোসজনক দেখতে পেলে তিনি বিল প্রদান করবেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com