গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত উক্ত ইউনিয়নের তিনটি পয়েন্টে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।
পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম । এসময় উপস্থিত ছিলেন-সকল ইউপি সদস্য,আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ১ হাজার ১০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।

পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম
বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *