ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার (৮জুন) বিকেলে মাহদীন সোয়েটার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে শ্রমিকদের আশ^স্থ করলে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া কুমারপাড়া এলাকায় মাহদীন সোয়েটার লিমিটেডে তারা তিন হাজার ২০০ শ্রমিক কাজ করেন। জুন মাসের ৮ দিন চলে গেলেও গত মে মাসের বেতন পরিশোধ করেননি মিল কর্তৃপক্ষ। বারবার বেতন পরিশোধের তারিখ দিয়ে টালবাহানা করছেন তাঁরা। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে একপর্যায়ে তারা ফ্যাক্টরীর সামনে প্রায় আড়াই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে দুরপাল্লার শত শত যাত্রীবাহি গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকে গিয়ে এই তীব্র গরমে চরম ভোগান্তিতে পরেনে যাত্রীরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, শিল্প পুলিশের এসপি মিজানুর রহমান ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনের মধ্যস্থতায় ওই কোম্পানির কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে নিলে তারা অবরোধ তুলে নেয়।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে শ্রমিকদের আশ^স্থ করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি শান্ত হয়।
মাহদীন সুয়েটার ফ্যাক্টরীর অ্যাডমিন মধুসূধন বৈরাগী জানান, মাসের ১০ থেকে ১১ তারিখের মধ্যেই বেতন পরিশোধের নিয়ম। কিন্তু কিছু শ্রমিক বেতনের দাবিতে মহাসড়কে নেমে যান। পরে আগামী রোববার দুপুর নাগাদ বেতন দেয়ার সিদ্ধান্ত হয়।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, মাহদীন সুয়োটার ফ্যাক্টরীতে শ্রমিক অসন্তোষের সংবাদ পাওয়ার পরই তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে। পরে মালিক পক্ষের সাথে কথা বলে আগামী রোববার (১১ জুন) দুপুর নাগাদ শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। বর্তমানে মিল এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *