প্রকাশিত হয়েছেঃ জুন ৭, ২০২৩ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যথাসময়ে কলকারখানার শ্রমিকদের বেতন বোনাস প্রদান ও শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহ শিল্পপুলিশ ৫ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভালুকা উপজেলার ভরাডোবায় শিল্পপুলিশ লাইনের পুলিশ সুপারের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিল্পপুলিশ– ৫ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ওসিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ভালুকা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমীন খাঁন, ভরাডোবা ইউনিয়নপরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানআকরাম হোসাইন, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, শাবাবফেব্রিকসের ম্যানেজার সোহেল রানা, আইডিয়াল স্পিনিং মিলসের এজিএম মো. শামসুলআলম, প্যাট্রিয়ট স্পিনিং মিলস লিমিটেডের ম্যানেজার হুমায়ুন কবির প্রমুখ।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল কলকারখানার শ্রমিকদের বেতন বোনাস সঠিকসময়ে প্রদান করাসহ শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদেরনির্দেশনা প্রদান করা হয়।

