ভালুকায় বেতন বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া আব্দুল গণি মাষ্টার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৫ জুন) বেলা ১১ টায় স্কুলের সামনে প্রতিাষ্ঠানের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে তারা মহাসড়কে নেমে আসেন এবং প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানান, তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে ৯ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। ইতোপূর্বে তাদের কাছ থেকে সহনীয় বেতন নেয়া হতো। কিন্তু হঠাত করে তাদের বেতন পূর্বের বেতনের সাথে জনপ্রতি আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। যা এই দুর্মূল্যের বাজারে তাদের অভিভাবকদের পক্ষে দেয়া সম্ভব নয়। এরই প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মোখলেছুর রহমান জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠান অস্টম শ্রেণী পর্যন্ত এমপিওভূক্ত। কিন্তু একাদশ শ্রেণী পর্যন্ত তাদের প্রতিষ্ঠানে ৯ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে এবং শিক্ষার্থীদের মাাসিক বেতনের উপরই শিক্ষকদের বেতন দেয়া হয়ে থাকে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি করা হয়েছিলো। তবে শিক্ষার্থীরা রাজি না থাকায় তা প্রত্যাহার করা হয়েছে। পূর্বের নিয়মেই তারা বেতন পরিশোধ করবে।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে পূর্বের নিয়ম ও বেতনে ক্লাস করানোর নির্র্দেশ দেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *