গফরগাঁওয়ের মশাখালীতে বিট পুলিশিং সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার উপজেলার মুখী শাহ মিসকিন মাজার সামনে পাগলা থানা আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।
মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাগলা থানার অফিসার ইনচার্জ
(ওসি) রাজু আহাম্মদ।
এসময় বিট অফিসার এসআই মোঃ শাহিদুল ইসলাম, এএসআই ইনজামামুল হক, স্থানীয় ইউপি মেম্বার ও সুধীজন প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত পুলিশিং সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ সংক্রান্তে সচেতনতা মুলক আলোচনা করেন পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *