গফরগাঁওয়ে ওপেন হাউজ ডে’তে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকবিরোধী আলোচনাসভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে বিদ্যালয় হলরুমে গফরগাঁও থানা আয়োজনে শিক্ষার্থীদের বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করে।
পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গফরগাঁও থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাওনা ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ও এএসআই মোঃ আইনুল হক
প্রমূখ। সভায় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদক ইত্যাদি সম্পর্কে সচেতনা মূলক আলোচনা করেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *