রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে কুখ্যাত তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সকালে পাগলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ এর দিকনির্দেশনায় পুলিশের একটি দল থানায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি মামলার আসামী নবী, নিজাম ও কাশেম নামের এই তিন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করে।
পাগলা থানার নবাগত ওসি রাজু আহাম্মদ বলেন, গফরগাঁও থানার জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার করিয়া তিন ডাকাতকে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে ওসি আরও জানান।