গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল ঢালীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্কুর আলীর বাড়ি ধামাইল গ্রামে।
তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ী এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রেন চলে যাওয়ার পর এলাকার লোকজন এসে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধ শুক্কুর আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন, কানেও কম শুনতেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *