ভালুকায় বাজারে আগুন : তিনটি দোকানের ২৫ লাখ টাকার ক্ষতি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার মল্লিকবাড়ির নয়নপুর বাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার মল্লিকবাড়ির নয়নপুর পশ্চিম বাজারে একটি পোল্ট্রি খাবারের দোকানে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়রা চেষ্টা কওে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাজারের ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলামের ফিড ও মুরগির ঔষধের দোকান, মো: হায়দার আলী ওয়ার্কসপ ও মোঃ সাহজাহানের মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান।
ওই বাজারের পোল্ট্রি ফিড ও ঔষধের দোকানের মালিক মোঃ আসাদুল ইসলাম জানান, তার দোকানে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার মালামাল ছিলো। আগুনে তার প্রায় সব মালামালই পুড়ে ছাই হয়ে গেছে।
ভালুকা ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!