গফরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে গত সোমবার (২২ মে) সকালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
সভায় বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান এডভোকেট প্রমুখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!