গফরগাঁওয়ে পৃথক অভিযানে দুই মাদক কারবারীসহ গ্রেফতার ৪

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক উদ্ধার অভিযান সহ পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী এবং পুলিশ আইনের দুই আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গত সোমবার গভীর রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে রাওনা ইউনিয়নের পাঁচূয়া মেইনগেট সংলগ্ন জব্বার নগর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কান্দি গ্রামের মৃত নেওয়াজ আলীর ছেলে মোঃ মোবারক হোসেন (৪০) ও পোড়াবাড়ীয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ ফরহাদ (৩৮)৷ কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অপরদিকে একই রাতে পৃথক অভিযানে পুলিশ আইনের কান্দি আগুনপাড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিন আকন্দ ছেলে মোঃ আঃ রহমান (৪৩) ও উথুরী টানপাড়া গ্রামের মোঃ নূরু উদ্দিনের ছেলে নাসির উদ্দিন দিপু (৩৭) নামে দুই আসামীকে পুলিশ গ্রেফতার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক চার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!