মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের গৌরীপুর থানাধীন ডেংগাবাজার এলাকায় বিশেষ তল্লাশী চালিয়ে নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪।গ্রেফতারকৃত আসামীরা হলেন, ব্রাহ্মনবাড়ীয়া সদরের নারী মাদক ব্যবসায়ী নিলুফা বেগম (২৭), জেলার কসবা উপজেলার মোঃ ছানাউল (৩০), মোঃ কাউছার (৪০),
মোঃ এরশাদ মিয়া (৩২)। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা,নগদ টাকা ও মোবাইল উদ্ধার করেছে র্যাব-১৪। 
প্রেস বিজ্ঞপ্তি ময়মনসিংহ র্যাব-১৪ জানান, মঙ্গলবার ( ৯ মে) সকাল সাড়ে ৯টায় র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ডেংগাবাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামীদের গ্রেফতার করে র্যাব। এসময় আসামীদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করত জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।