গফরগাঁওয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে হয়রানি অভিযোগঃ থানায় জিডি

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৯৯৯ ফোনে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করা অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গফরগাঁও থানায় পুলিশের পক্ষ থেকে জিডি দায়ের করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানানো হয় উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের অবস্থিত আব্দুল্লাহ আল আমিন বিপ্লব মালিকানাধীন ইটভাটা সামনে গুলি ও ককটেল ফাটিয়ে একটি জুয়েলার্সের দোকান লুট করা হচ্ছে। ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনায় কোনো সত্যতা পাননি। এ এলাকায় কোন সোনার দোকানও নেই। এ ঘটনায় গফরগাঁও থানার এসআই উছমান থানায় একটি জিডি করেন।
এ ব্যাপারে ইটভাটার মালিক ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, ইটভাটার সামনে স্বর্ণের কোনো দোকান নেই, আগেও ছিল না। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এলাকায় নিরীহ মানুষকে হয়রানি করার জন্য একটি কুচক্রী মহল ৯৯৯ কলে পুলিশকে মিথ্যা তথ্য দেয়। এই মিথ্যা ঘটনায় বিষয়ে আমিও থানায় সাধারণ ডায়েরি করেছি।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ৯৯৯ কলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অফিসারসহ ফোর্স পাঠানো হয়। ঐখানে জুয়েলার্সের কোনো দোকান নেই এবং এরকম ঘটনাই ঘটেনি। পুলিশকে মিথ্যে তথ্য দিয়ে হয়রানি অভিযোগে থানায় জিডি করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *