গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টঙ্গীতে দু:স্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর উদ্যোগে শুক্রবার বাদ জুমা টঙ্গীর স্কুইব রোডের সরকার বাড়ি প্রাঙ্গনে ঈদউপহার হিসেবে সহস্্রাধিক দরিদ্র অসহায় তথা প্রান্তিক মানুষের মাঝে নতুর শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বক্তৃতায় বলেন, ‘জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে মানুষের জীবন উষ্ঠাগত হয়ে পড়েছে। দু:স্থ, অসহায় তথা দরিদ্র মানুষের জীবন বাঁচানোই এখন দায়। বর্তমান ক্ষমতাসীনদের লাগামহীন দুর্নীতি, লুটপাট, অর্থনৈতিক শোষণ-বৈষম্যের কারণে দেশে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় যার যা সামর্থ আছে তা নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগামীদিনের দেশনায়ক তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। তারেক রহমানের সেই নির্দেশেই আমরা দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার উদ্যোগ নিয়েছি।’
ঈদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল মতিন বেপারী, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক তাজুল ইসলাম বেপারী, বিএনপি নেতা শহীদুল্লাহ সরকার, মোক্তার সরকার, ছাত্রদল নেতা শেখ মো. সুমন, প্রাঙ্গন সরকার, তাশিক সরকার, রাতুল ভূইয়া, তানভীর আহমেদ রাজন, সেলিম বেপারী, আব্দুর রব, মেহেদী হাসান রুমন, মো. সাজেদুল হাসান, মো. রুমন প্রমুখ।
#