বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গাজীপুরে ফাঁকা রাস্তায় স্বস্তির ঈদযাত্রা

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।

এবার ঈদে ফাঁকা রাস্তায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে প্রতিবারের ন্যায় এবারোঅতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঈদ বোনাসের টাকা অগত্যা বাসেই রেখেযেতে হচ্ছে ঘরমুখো মানুষের।

বৃহস্পতিবার ভোর থেকে গাজীপুরে জাতীয় সড়কগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে ক্রমেইঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। বাসগুলো ঢাকা থেকেই আসনপূর্ণ করে আসায় পথেঅপেক্ষমান যাত্রীরা পড়েন বিড়ম্বনায়। বাসে কোনো মতো জায়গা পেলেও দুই থেকে চার গুণভাড়ায় গন্তব্যে যেতে বাধ্য হন ঘরমুখো মানুষ। সিটে দুই থেকে চার গুণ ভাড়া এবং দাঁড়িয়ে দুইথেকে তিন গুন পর্যন্ত ভাড়া ফুরিয়ে বাসে যাত্রী উঠাতে দেখা গেছে।

ঢাকাময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড, টঙ্গী বাজার, টঙ্গী স্টেশনরোড, চেরাগআলী, কলেজগেট, গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি, বোর্ডবাজার, মালেকের বাড়ি, ভোগড়াবাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুরমোড় এবং ঢাকাটাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়এলাকায় পরিস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকালে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কেযানবাহনের চাপও বাড়তে থাকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে রোভার স্কাউটসদস্যদেরকেও যান জনযট নিরসনে নিরলসভাবে কাজ করতে দেখা গেছে। প্রচন্ড তাবদাহেরমধ্যে পুলিশের প্রাণান্তর চেষ্টার পরও টঙ্গী স্টেশন রোড ইজতেমা মোড়, চান্দনা চৌরাস্তা চন্দ্রাত্রিমোড়ে মাঝে মাঝে থেমে থেকে যানজাট সৃষ্টি হতে দেখা গেলেও তা ছিলো সাময়িক। গাজীপুরমহানগর ট্রাফিক পুলিশ বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় মহাসড়কের ফাঁকা গুগলচিত্রজিএমপি ফেসবুক পেজে প্রকাশ করে।

গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে কর্তব্যরত রোভার স্কাউট সদস্য মো. সাইদুর রহমান জানান, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চন্দ্রা, রাজেন্দ্রপুরে তাদের ৫টি টিম পুলিশের সঙ্গেট্রাফিকিংয়ের কাজ করছে। রোভার স্কাউট সদস্যরা যাত্রীদের পথ নির্দেশনা, রাস্তা পারাপার, ছিনতাই মলমপার্টি সম্পর্কে যাত্রীদের সচেতন করছে।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার ভোর থেকে ঢাকাময়মনসিংহ মহাসড়কে গাড়ি ঘরমুখো মানুষের চাপ বাড়লেওপুলিশের তৎপরতায় কোথাও যানজট সৃষ্টি হয়নি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরমহানগর এলাকায় ঢাকাময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক পুলিশ, এপিবিএনসহ ১০০০পুলিশসদস্য কাজ করছেন। ৯টি রেকার, ৮টি প্রসিকিউশন টিম, স্ট্রাইকিং ফোর্সও জ্যাম নিরসনে কাজকরছে। মহাসড়কে থ্রিহুইলার, ইজিবাইক চলাচল বন্ধ করার জন্য প্রসিকিউশন টিম কাজকরছে। ফুটপাথ দখলমুক্ত করা ছিনতাই প্রতিরোধে কাজ করছে থানা পুলিশ।

চান্দনা চৌরাস্তাসহ একাধিক স্থানে চলমান বিআরটি প্রকল্পের ফ্লাইওভার ওয়ের নির্মাণ কাজেরমালামাল লোহার সরঞ্জাম থাকায় ঢাকাময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে পথচারীপারাপারের সময় গাড়ির গতি ধীর হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকায় আন্ডারপাস, ফুট ওভারব্রীজ নাথাকায় সড়ক পারাপারে সমস্যা হচ্ছে। গাড়ির লম্বা টেইল তৈরি হচ্ছে। কিছু স্থানে গাড়ি থামিয়েযাত্রী তোলার জন্যও গাড়ির স্বাভাবিক গতি কমে যাচ্ছে। জিএমপি ট্রাফিক বিভাগ এসবনিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার থেকে তিনদিন ধরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার কথা থাকলেও খালি ট্রাকেএবং ট্রাকের মালের উপর যাত্রী পরিবহণ করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকেভোগড়া বাইপাস মোড় থেকে ট্রাকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাত্রী পরিবহণ করতে দেখা গেছে।একটি ট্রাকের হেল্পার নাজমুল হক বলেন, ঢাকায় পণ্য খালাস করে ফেরার পথে আমরা যাত্রীপরিহবণ করছি। ভোগড়া বাইপাস থেকে তারা ১০০০টাকা করে ভাড়া নিচ্ছে। ট্রাকের যাত্রীসামসুল হক বলেন, গাড়ি না পেয়ে স্ত্রীসন্তান নিয়ে ট্রাকেই গ্রামের বাড়ি ফিরছি। ভোগড়া মোড়েকর্তব্যরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, রাস্তায় ট্রাক থামাতে গিয়েযানজট বেড়ে যায়, তাই এদের না আটকে দ্রæ পাস করানোর চেষ্টা করছি।

স্থানীয় একটি কারখানার শ্রমিক আব্দুল্লাহ জানান, তিনি ভোগড়া বাইপাস সড়কে মা, স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার জন্য ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাসেরজন্য অপেক্ষা করছেন। ঢাকা থেকে আসা বাসগুলোতে যাত্রী বোঝাই থাকায় তারা সিট পাচ্ছেননা। প্রায় এক ঘন্টা অপেক্ষা করে ভোগড়া পেয়ারা বাগান বাস কাউন্টারের দিকে হাটছেন।

চান্দনা চৌরাস্তায় কথা হয় আব্দুর রহমানের সাথে। তিনি বলেন, বাসে উঠতে না পেরে সিএনজিচালিত ত্রি হুইলারে মাথাপিছু ৫০০ টাকা ভাড়ায় কিশোরগঞ্জ যাচ্ছেন।

সড়কে আইজিপির ঈদযাত্রা পরিদর্শন ঃ এদিকে পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) চৌধুরীআব্দুল্লাহ আল মামুন রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে জাতীয় সড়কগুলোতে ঘরমুখো মানুষেরঈদযাত্রা পরিদর্শন করেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় গণমাধ্যমকর্মীদেরউদ্দেশ্যে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে, সেই বিশেষচাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। প্রতিবছর ঈদের সময় যাত্রী সাধারণ যাতেযথা সময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এবারওআমরা রকম একটা ব্যবস্থা গ্রহণ করেছি।

ঈদে ঘরমুখো মানুষের সড়কযাত্রা পরিদর্শনকালে আইজিপি বিভিন্ন পরিবহনের যাত্রী চালকদের মাঝে সতর্ক বার্তার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

প্রেস ব্রিফিংকালে পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপিশাহাবুদ্দিন আহামেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি (ক্রাইম) হায়দার আলী, গাজীপুর মেট্রোপলিটনপুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনপ্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, আমরা মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে গাজীপুর ঢাকা মেট্রোপুলিটনপুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়ালপুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, আনসার বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবংবিভিন্ন বিশেষায়িত ইউনিটসমূহ একযোগে একসঙ্গে কাজ করছি। এখানে র‌্যাবও নিয়োজিতআছে। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথা সময়ে যেতে পারে সেজন্য আমাদের সঙ্গেপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি সবাই মিলে কাজ করছে। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমেআমরা আমাদের দায়িত্ব পালন করছি। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযানতা জোরালোভাবে শুরু করেছি। এর প্রভাব আস্তে আস্তে শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে।

তিনি বলেন, চন্দ্রায় রাস্তাা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তারঅবস্থা আগের চায়তে অনেক ভালো। আগে যাত্রী সাধারণের যে দুর্ভোগ দেখেছি এখন সেদুর্ভোগ আর নেই। অবস্থা আগামীতে আরও ভালো হবে


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *