রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কাতার চ্যারিটি সংস্থার উদ্যোগে এবং লামকাইন হোসেন আলী- জাহেদা খাতুন এতিমখানার আয়োজনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার লামকাইন হোসেন আলী- জাহেদা খাতুন এতিমখানার মাঠে এলাকায় ৫ শতাধিক এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সুগন্ধি চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল, লবন ও গুড়া দুধ। এ সময় এতিমখানার পরিচালক মোঃ সাইফুর রহমান প্রবাল, কাতার চ্যারিটি সংস্থার অফিস প্রতিনিধি ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা আবু হানিফা, সাংবাদিক নূরুল হক লিমন সহ স্থানীয় যুবক ও মুরব্বিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সাইফুর রহমান প্রবালের ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতিমখানা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুর রহমান প্রবাল বলেন, প্রতি বছরের ন্যায় এবারো এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।