ময়মনসিংহে ১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাদ্দাম’কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী  সাদ্দাম (৩৬) ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুল বেপারীর মোড় এলাকার ফকির ড্রাইভারের ছেলে।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ( ১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা হতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাদ্দাম কে দীর্ঘ ১৩ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানান, ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী সাদ্দাম সহ অন্যান্য আসামী সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হক এর ছেলে আশা (২৩) কে ২০১০ সালে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ভিকটিমের বাবা মোঃ ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোহাগ ও সাদ্দাম বাদে বাকি সব আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামী সুজন, সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ৫ মার্চ ২০২৩ সালে তাদের ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। উজ্জ্বলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায়  তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যায়। ঘটনার পর হতে গ্রেফতার এড়ানোর জন্য আসামী সাদ্দাম দীর্ঘ ১৩ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।

র‌্যাব আরও জানান,  গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!