গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়াড়িরা হলেন, কদম রসুলপুর এলাকার মৃত সুলতান শেখের পুত্র মোঃ তাজামুল হক (৫০), মৃত হাফিজ উদ্দিনের পুত্র
মোঃ হেলাল উদ্দিন (৫০), মোঃ আফাজ উদ্দিনের পুত্র মোঃ মোস্তফা (৩৮), মোঃ কেরামত আলীর পুত্র
আবু হানিফা (২০), মৃত রইচ উদ্দিনের পুত্র আঃ কাদির (৫০), মোঃ আঃ মতিনের পুত্র মোঃ হেলাল উদ্দিন (৩৫), মোঃ জালাল উদ্দিনের পুত্র মোঃ মোখলেছ উদ্দিন (২৭), মোঃ কুদরত আলীর পুত্র মোঃ মাহবুব আলম (৪০), মোঃ সামছুল হকের পুত্র মো: রিপম মিয়া(৩৮) ও মৃত জামাল উদ্দিনের পুত্র মোঃ এনামুল হক (৪০)। তাদের সবাইকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!