আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসংহের ভালুকায় ট্রাক চাপায় সিফাত আহমেদ (১৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার সময় ভালুকা ঘাটাইল সড়কে উপজেলার উথুরা বাজারে। নিহত সিফাত উথুরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র এবং ওই কলেজের অফিস সহায়ক আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কলেজ ছাত্র সিফাত মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ভালুকা ঘাটাইল সড়কে উপজেলার উথুরা বাজারের সালাম টেলিকমের সামনে ভাই ভাই এন্টারপ্রাইজ নামে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৯-৬৮৯১) মোটরসাইকেলটিকে চাপা দিলে সিফাত আহমেদ ও ফরহাদ নামে দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আস্থা ক্লিনিকে ও পরে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিফাতকে মৃত ঘোষণা করেন।