গফরগাঁওয়ে জটিল রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তা চেক বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্যান্সার, কিডনি, সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রকল্প কর্মসূচির আওতায় ৭ জন নারী-পুরুষের মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গত সোমবার দুপুরে গফরগাঁও উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা খাতুন, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতায় অনন্য। তিনি সব সময় অসহায় মানুষের কথা ভাবেন। অসুস্থদের চিকিৎসা সহায়তার মাধ্যমে আবারো তা প্রমাণ হলো।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!