ভালুকায় ড্রাম ট্রাকেরচাপায় মিল শ্রমিক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ড্রাম ট্রাকেরচাপায় আমানউল্লাহ (২৮) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে উপজেলার মাস্টারবাড়ি কাশর রোডে আরিফ টেক্সটাইল মিলের চার নম্বর গেইটের সামনে। নিহত আমান উল্লাহ উপজেলার চান্দব গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মাস্টারবাড়ি আরিফ টেক্সটাইল মিলের কর্মরত শ্রমিক আমানউল্লাহ সাহরির জন্য ফ্যাক্টরী থেকে বাহির হচ্ছিলেন। এ সময় মাটি বোঝাই ডামট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-২৪-৭৪৩০) তাকে পিষ্ট করে এবং প্রায় ৩০০ মিটার হেছড়ে নিয়ে যায়। এতে তার সারা শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ট্রামের ডাইভার, হেলপারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
নিহতের খালাতো ভাই সৈয়দ আল হাসান জানান, নিহত আমান উল্লাহর স্ত্রী মেরুনা আক্তারসহ দুই বছর বয়সি আফসানা ও ৫ মাস বয়সি আসিফা নামে দুটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে তিনি ও নিহতের ভাই শহিদুল্ল্যা থানায় যান। পরে স্থানীয় এক প্রভাবশালীর মধ্যস্থতায় এক লাখ ৩০ হাজার টাকায় রফার মাধ্যমে লাশটি ময়না তদন্ত ছাড়ই বাড়িতে নিয়ে যান। আল হাসান আরো জানান, মাটি বোঝাই ড্রাম ট্রাকটি ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামের হাবিবুর রহমানের।
ভালুকার মডেল থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের ঘটনায় মামলা না করায় এবং স্বজনদের আবেদনে ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!