ত্রিশালে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে নব যোগদানকৃত উপজেলা নির্বহী অফিসার জুয়েল আহমেদকে বরণ ও পরিচিতি সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, এ.এন.এম শোভা মিয়া আকন্দ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রসুখ। এ সময় বীর মুক্তি যোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভাগীয় কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!