ময়মনসিংহের নান্দাইলে ৩১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা হতে পৃথক ২টি অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ ৩ জন  মাদক কারবারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা এলাকার মফিজের ছেলে সাইফুল ইসলাম (৩০), ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুরা এলাকার আব্দুল কালামের ছেলে রফিকুল ইসলাম টুটুল (৩২), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হারুলি এলাকার ফজলুল হকের ছেলে বাবুর মিয়া (৪০)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ জানায়, রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের নান্দাইল থানাধীন নান্দাইল চৌরাস্তার বিসমিল্লাহ্ হোটেলের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩১ কেজি গাঁজা , তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীরা মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *