ভালুকার জামিরাপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ এসএমএ মান্নান মাষ্টারের ইন্তেকাল

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভালুকা সংবাদদাতা অনলাইন নিউজ পোর্টাল দিগন্তবার্তা ডটকমের প্রকাশক সম্পাদক  আসাদুজ্জামান ফজলুর পিতা, উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (অব🙂 প্রবীন শিক্ষাবিদ অত্র অঞ্চলের ইংরেজী শিক্ষার আলোকবর্তিকা  জামিরা পাড়া গ্রামের মরহুম নেয়ামত আলী মাষ্টাটারের কনিষ্ঠ ছেলে প্রবিন ব্যক্তিত্ব এসএমএ মান্নান (৯০) ২৩ রমজান ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে টায় ঢাকায়  ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) ওইদিন বিকেল সাড়ে টায়পারুলদিয়া বাজার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিকগোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্রী, চার ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীন এই শিক্ষকের ইন্তেকালে ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার বিভিন্ন বিশিষ্টব্যক্তিগনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *