স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।। 
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভালুকা সংবাদদাতা ও অনলাইন নিউজ পোর্টাল দিগন্তবার্তা ডটকমের প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান ফজলুর পিতা, উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (অব🙂 প্রবীন শিক্ষাবিদ ও অত্র অঞ্চলের ইংরেজী শিক্ষার আলোকবর্তিকা জামিরা পাড়া গ্রামের মরহুম নেয়ামত আলী মাষ্টাটারের কনিষ্ঠ ছেলে প্রবিন ব্যক্তিত্ব এসএমএ মান্নান (৯০) ২৩ রমজান ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ওইদিন বিকেল সাড়ে ৫ টায়পারুলদিয়া বাজার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিকগোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীন এই শিক্ষকের ইন্তেকালে ময়মনসিংহ জেলা ও ভালুকা উপজেলার বিভিন্ন বিশিষ্টব্যক্তিগনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।