আগামী ১৪ ও ১৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবীদের এক অংশের নির্বাচনের ঘোষণা।

শেয়ার করুন :

মোঃ সিরাজুল মনির বিশেষ প্রতিনিধি ।।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি অংশ আগামী ১৪ ও ১৫ জুন নতুন করে আইনজীবী সমিতির নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৫ ও ১৬ মার্চ কোনো নির্বাচন হয়নি বলে উল্লেখ করেছে আইনজীবীদের এই অংশটি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি এম আমীর-উল-ইসলামের সভাপতিত্বে এক সভায় তারা এ সিদ্ধান্ত নেন।

সভায় সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ আহমেদ বাদলকে সদস্য সচিব করে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১৫ ও ১৬ জুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা করবে বলে জানানো হয়।

আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল-ইসলাম, মইনুল হোসেন, জমির উদ্দিন সরকার, এ এফ হাসান আরিফ, জয়নুল আবেদীন, হাবিবুর রহমান ভূঁইয়া, এ জে মোহাম্মদ আলী, এম কে রহমান এবং আবু সাঈদ সাগরকে কমিটির উপদেষ্টা পর্ষদের সদস্য করা হয়েছে।

শাহ আহমেদ বাদলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলা হয় এবং আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি, বিশৃঙ্খলার মধ্য দিয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *