প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল গফরগাঁওয়ে ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আজ বুধবার (২২মার্চ) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়াল উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদের জমির দলিল ও চাবি হস্তান্তরের নির্দেশ প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান ১০টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহের দলিল এবং চাবি হস্তান্তর করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপ সহকারী প্রকৌশলী আল আমিন, সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, তথ্য সেবা কর্মকর্তা নাজমা খাতুন, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫’শ টাকা।
উল্লেখ্য, এরআগে গফরগাঁও উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ৩২৫টি ঘর হস্তান্তর করা হয়েছিল।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *