স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালকের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করা হয়েছে স্থানীয় বনবিভাগের বিরুদ্ধে। সোমবার দুপুরে নিজ কাযার্লয় ওয়াটার হাউজে স্থানীয় সংবাদকমর্ীদের কাছে তিনি ওই দাবি করেন।
ফাউন্ডেশনের পরিচালক এমএ রশিদ বলেন, উপজেলার হবিরবাড়ি মৌজার ৪১৩ ও ৪৩৮ নম্বর দাগে বনবিভাগের সাথে ডিমারগেশন করে ১৭ একর জমি ২০১৫ সালে তিনি পলমল গ্রুপের কাছে বিক্রি করে দেন। পরে পলমল গ্রুপ ওই জমিতে স্থাপনা করতে গেলে বনবিভাগ তাতে বাঁধা দেয়। ওই ঘটনায় তিনি ২০১৮ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের কললে বিচারপতি আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈতবেঞ্চ বনবিভাগের বিরুদ্ধে ৩ মাসের নিষেধাজ্ঞা প্রদান করে। নিষেধাজ্ঞা পাওয়ার পর জেলা বনকর্মকতার্ (ডিএফও) লিখিতভাবে তাকে (আব্দুর রশিদ) ওই জমিতে কাজ করেতে নিষেধ করেন। বিষয়টি আবারো উচ্চ আদালতে রিট আবেদন (১৫২৪১) করা হলে বিচরপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো: খাইরুল আলমের দ্বৈতবেঞ্চ ২০২২ সালে আদালত বনবিভাগের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। সম্প্রতি ওই দুই দাগের জমি থেকে আকাশমনি ও গজারী গাছ কর্তন ও বনে আগুণে জ্বালিয়ে দেয়ার অভিযোগে স্থানীয় বনবিভাগ তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে তিনি বনবিভাগের বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানান।