ময়মনসিংহে তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহে তারাকান্দা, ত্রিশাল ও গৌরিপুর এই তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে সমগ্র বাংলাদেশের ন্যায় ময়মনসিংহ জেলাধীন ১৩ টি উপজেলার আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেবেন। একই সাথে ময়মনসিংহ জেলার তারাকান্দা, ত্রিশাল, ও গৌরিপুর এই ০৩ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলায় ৫৩৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও জেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত মোট ৪১৯৩ টি পরিবারকে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে ১ম পর্যায়ে ১৩০৫ টি, ২য় পর্যায়ে ৬৪৫ টি এবং ৩য় পর্যায়ে (১ম ধাপ) ৫৫৩ টি গৃহ নির্মাণের মাধ্যমে এ পর্যন্ত ২৫০৩ টি কা শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৩য় পর্যায়ে (২য় ধাপ) আরও ২৮৭ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চতুর্থ পর্যায়ে আরও ৫৩৯ টি পরিবারকে পুনর্বাসন করা হবে। অবশিষ্ট ৮৬৪ টি পরিবারকে ২০২২-২০২৩ অর্থবছরে গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *