গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও, প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সোয়া ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইমদাদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমূখ।
পরে গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণের বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *