আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় আবদুল মান্নান শেখ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। ভালুকা পৌর সভার ওয়াপদ মোড় এলাকায় গত বুধবার (১৫ মার্চ) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মান্নান শেখ পৌর সভার বাঘরাপাড়ার মোহাম্মদ আলী শেখের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে ঘটনার সময় ওই স্থান দিয়ে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আবদুল মান্নান। ওই সময় প্রথমে মোটরসাইকেল ও পরে ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে, তাকে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।