গফরগাঁওয়ে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের সাদ্দাতা বিলের ধান ক্ষেত থেকে গত বুধবার (১৫ মার্চ) রাতে হাফিজ উদ্দিন খাঁন (৭০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার এবাদত খাঁর ছেলে।
জানা যায়, নিহত হাফিজ উদ্দিন খাঁন প্রতিদিনের মত বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে প্লাস্টিকের বস্তা সহ তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাদ্দাতা বিলের গরুর জন্য ঘাস কাটতে যায়। পরবর্তীতে সন্ধ্যার দিকে এলাকাবাসী সাদ্দাতা বিলের উত্তর পাশে ধানক্ষেতের আইলের উপর তাঁর লাশ পড়িয়া থাকতে দেখে পাগলা থানা পুলিশে খবর দেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন ও পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *