রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচটি চোরাই গরু উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৩ মার্চ) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের মৃত- মোঃ ইসমাইলের ছেলে সাইফুল ইসলাম (৪৮) ও একই এলাকার আক্রাম মিয়ার ছেলে মোঃ কাদির (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও থানা এলাকা এবং ত্রিশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫টি গরুসহ ২ চোরকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতার দুই চোরকে ময়মনসিংহ জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা করা হয়েছে। গরুর মালিকদের কাছে প্রক্রিয়া অনুযায়ী গরু দিয়ে দেয়া হবে।